IELTS এর শুরু থেকে ভিসা পর্যন্ত || একজন স্টুডেন্ট এর সফলতার গল্প || #ieltssuccess #visasuccess #studyabroad #studyinfinland #finland
এই ভিডিওতে শুনবেন একজন স্টুডেন্টের সফলতার গল্প, যা শুনে আপনিও অনুপ্রাণিত হতে পারেন। জীবনের কোনো এক পর্যায়ে আপনার কাছে মনে হতে পারে আপনি হেরে গেছেন, কিন্তু যদি আপনার লক্ষ্য অটুট থাকে এবং পরিশ্রম করার মানসিকতা থাকে, তাহলে আল্লাহ কখনোই আপনাকে ঠকাবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ আপনার IELTS-এর ভীতি কেটে যাবে।
ইউরোপে পড়াশোনা করা সবারই ইচ্ছা থাকে কিন্তু সেই স্বপ্ন তো সবার পূরণ হয়না। আপনার যদি দৃঢ় ইচ্ছা আর কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকে তাহলে নিশ্চিত আসবে সাফল্য।
নোট : মক টেস্টের স্কোর দিয়ে কখনো নিজেকে যাচাই করবেন না। কারণ মক টেস্ট এমনভাবে সাজানো থাকে যাতে আপনি আটকেন বা কম স্কোর পান। আরো বেশি পড়াশোনা করেন। আমার অনেক স্টুডেন্ট আছে যারা মক টেস্টে 4.0 / 4.5 পেয়েছিল কিন্তু মেইন পরীক্ষায় 6.0/6.5 পেয়েছে।
একটি ডিসেন্ট IELTS স্কোর শুধু আপনার জীবন নয় আপনার পরিবারের জীবনধারাও পরিবর্তন করে দিতে পারে তাই হারার আগে হারবেন না। শেষ বারের মতো চেষ্টা করেই দেখুন না হয়তো যেটি প্রত্যাশা করেছিলেন এর চেয়ে বেশি কিছু অপেক্ষা করছে আপনার জন্য।
コメント